সরিষাবাড়ীতে সরকারি নীতিমালা অনুসরণে পেট্রোলপাম্পে অভিযান
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেট্রোলপাম্পে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। শনিবার (৭ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি স্টেশনের বর্তমান ফুয়েলের মজুদ, বিক্রির হিসাব ও সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিতরণ হচ্ছে কি না তা কঠোরভাবে যাচাই করা হয়। পাম্পগুলো হচ্ছে, পৌর এলাকার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন, একুশের মোড় এলাকার নূরজাহান ফিলিং স্টেশন ও জগন্নাথগঞ্জঘাট ফিলিং স্টেশন। জামালপুর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন এলাকায় ফুয়েল বিতরণ নিশ্চিত করতে স্টেশনের মালিকদের সরকারি নীতিমালা অনুসরণের পাশাপাশি সাধারণ ভোক্তাগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান। কেউ যেন জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। জনস্বার্থে এমন নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেট্রোলপাম্পে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
শনিবার (৭ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিটি স্টেশনের বর্তমান ফুয়েলের মজুদ, বিক্রির হিসাব ও সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিতরণ হচ্ছে কি না তা কঠোরভাবে যাচাই করা হয়।
পাম্পগুলো হচ্ছে, পৌর এলাকার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশন, একুশের মোড় এলাকার নূরজাহান ফিলিং স্টেশন ও জগন্নাথগঞ্জঘাট ফিলিং স্টেশন। জামালপুর জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন এলাকায় ফুয়েল বিতরণ নিশ্চিত করতে স্টেশনের মালিকদের সরকারি নীতিমালা অনুসরণের পাশাপাশি সাধারণ ভোক্তাগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান। কেউ যেন জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। জনস্বার্থে এমন নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে।
What's Your Reaction?