সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির ব্যবসা, আটক ১

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। পাশাপাশি আরও দুটি পিকআপ জব্দ করা হয়েছে, যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। রোববার (১৭মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম   অভিযানটি করে। আটক মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরোখাদা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধারসহ ফারুককে আটক করে। এএসপি সালাউদ্দিন জানান, উদ্ধার হওয়া আরও দুটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফারুক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোও চুরি করা যানবাহন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাং

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির ব্যবসা, আটক ১

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। পাশাপাশি আরও দুটি পিকআপ জব্দ করা হয়েছে, যেগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রোববার (১৭মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম   অভিযানটি করে।

আটক মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরোখাদা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাত ৪টা থেকে ৫টার মধ্যে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পিকআপটি উদ্ধারসহ ফারুককে আটক করে।

এএসপি সালাউদ্দিন জানান, উদ্ধার হওয়া আরও দুটি পিকআপের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফারুক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোও চুরি করা যানবাহন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কি-না, তা যাচাই করা হচ্ছে।

এএসপি আরও বলেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow