সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকে যোগ দিতে কিরগিজস্তানে পৌঁছেছেন। শুক্রবার কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান। চলতি বছরের এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজক দেশ কিরগিজস্তান। খবর আল জাজিরার।  এবারের বৈঠকে এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরানসহ মোট ১০টি দেশ। বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন আরাঘচি। ছবিতে তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজ নিজ দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চীনের উদ্যোগে গঠিত এসসিও একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় আঞ্চলিক জোট, যার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা। তবে এটি কোনো সামরিক প্রতিরক্ষা জোট নয়।

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকে যোগ দিতে কিরগিজস্তানে পৌঁছেছেন।

শুক্রবার কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান। চলতি বছরের এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজক দেশ কিরগিজস্তান। খবর আল জাজিরার। 

এবারের বৈঠকে এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরানসহ মোট ১০টি দেশ।

বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন আরাঘচি। ছবিতে তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজ নিজ দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

চীনের উদ্যোগে গঠিত এসসিও একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় আঞ্চলিক জোট, যার লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা। তবে এটি কোনো সামরিক প্রতিরক্ষা জোট নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow