সাক্ষী অনুপস্থিত, লাল চাঁদ হত্যা মামলার সাক্ষ্য পেছালো

পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে সংঘটিত আলোচিত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় ২১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এএসএম শাহাদাৎ আলী। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে হাজির করা হলেও সাক্ষ্য দেওয়ার কথা থাকা দুই সাক্ষী উপস্থিত হননি। ফলে কোনো সাক্ষ্যগ্রহণ ছাড়াই আদালত আগামী ২৭ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন। গত সপ্তাহে একই আদালত মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলার ৯ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), তারেক রহমান রবিন, টিটন গাজী, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নানু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম ও মো. সাগর। আরও পড়ুন মিটফোর্ডে সোহাগ হত্যা / ভাই হ

সাক্ষী অনুপস্থিত, লাল চাঁদ হত্যা মামলার সাক্ষ্য পেছালো

পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে সংঘটিত আলোচিত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় ২১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এএসএম শাহাদাৎ আলী।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে হাজির করা হলেও সাক্ষ্য দেওয়ার কথা থাকা দুই সাক্ষী উপস্থিত হননি। ফলে কোনো সাক্ষ্যগ্রহণ ছাড়াই আদালত আগামী ২৭ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

গত সপ্তাহে একই আদালত মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বর্তমানে মামলার ৯ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন—মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), তারেক রহমান রবিন, টিটন গাজী, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নানু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম ও মো. সাগর।

এদিকে রুমান ব্যাপারী, আবির হোসেন ও পারভেজ উচ্চ আদালতের জামিনে রয়েছেন। সম্প্রতি উচ্চ আদালতে জামিন পেয়েছেন সজীব ব্যাপারী।

অন্যদিকে জহিরুল, ইমরান, শারাফাত ওরফে শফিউল ইসলাম, জিয়াউদ্দিন রাজীব, হোসেন চৌকিদার, সারোয়ার হোসেন টিটু, মঙ্গল মিয়া ওরফে মনির হোসেন ও অপু দাস এখনো পলাতক।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে একদল ব্যক্তি ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে পাথর দিয়ে আঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

প্রাথমিক তদন্ত শেষে গত বছরের ৮ ডিসেম্বর কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ থানা) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ২১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। একই সঙ্গে ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেন।

তবে তদন্তে অসঙ্গতির বিষয় উল্লেখ করে আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন। পরে চলতি বছরের ১০ মে কোতোয়ালি থানার পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ পুনঃতদন্ত সম্পন্ন করে একই ২১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

নিহত লাল চাঁদ ওরফে সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow