চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে। নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেটকার চালাতেন। গতকাল রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে গতকাল রোববার রাতেও আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সকালে আবার শুরু হয়। একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল ও ফারুকসহ ৬-৭ জন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান ছিল। সোমবার কথা-ক
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ও জেঠাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আমিন আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। নিহত আমিন আলী স্থানীয় ফরহাদ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আমিন আলী গ্রামের বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ও প্রাইভেটকার চালাতেন। গতকাল রোববার গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন আমিন আলী। এ সময় তার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইদের ঝগড়ায় জড়িয়ে পড়েন।
এর জেরে গতকাল রোববার রাতেও আমিন আলী ও তার ভাইকে মারধর করা হয়। রাতে সেই ঝগড়া থামলেও সকালে আবার শুরু হয়। একপর্যায়ে মেহেদী, অলক, শহিদুল ও ফারুকসহ ৬-৭ জন তাদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করেন। এ সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান আমিন আলী।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলমান ছিল। সোমবার কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?