সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

রাঙামাটির সাজেক ইউনিয়নে নিজেদের এক সদস্য হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সোমবার (১১ মে) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই সাজেক সড়কের গঙ্গারাম সেতু এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এতে সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, গত শনিবার ইউপিডিএফের সদস্য হেগেরা চাকমা (৪৯), ওরফে তরুণ ও সুজয়, সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনার প্রতিবাদেই সংগঠনটি আধাবেলা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে। হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করা হলেও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। উল্লেখ্য, গত ৯ মে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তবর্তী শুকনাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের বাঘাইহাট সংলগ্ন রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার সন্তান।

সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

রাঙামাটির সাজেক ইউনিয়নে নিজেদের এক সদস্য হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

সোমবার (১১ মে) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। অবরোধের অংশ হিসেবে সকাল থেকেই সাজেক সড়কের গঙ্গারাম সেতু এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। এতে সাজেক-দীঘিনালা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত শনিবার ইউপিডিএফের সদস্য হেগেরা চাকমা (৪৯), ওরফে তরুণ ও সুজয়, সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনার প্রতিবাদেই সংগঠনটি আধাবেলা সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে।

হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করা হলেও সংশ্লিষ্ট পক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত ৯ মে ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তবর্তী শুকনাছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের বাঘাইহাট সংলগ্ন রেতকাবা গ্রামের রঙ্গমনি চাকমার সন্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow