সাত বছর পর পুলিশ রূপে সাইফ আলি খান
সাত বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আর টানটান উত্তেজনা নিয়ে আবারও সেই চিরচেনা পুলিশের পোশাকে ফিরছেন বলিউড নবাব সাইফ আলি খান। ‘স্যাক্রেড গেমস’-এর সারতাজ সিংয়ের সেই তেজ আর দুর্ধর্ষ অভিনয়ের স্মৃতি যখন ভক্তদের মনে আজও অমলিন, ঠিক তখনই নেটফ্লিক্সের পর্দায় নতুন ভাবে ঝড় তুলতে আসছে তার অভিনীত ছবি ‘কর্তব্য’। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এই সিনেমার স্ট্রিমিং।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটির মূল কেন্দ্রে রয়েছেন একজন পুলিশ অফিসার, যিনি পেশাগত দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার এক কঠিন দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দেশের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, আইন ও সত্য রক্ষার লড়াইয়ে একজন মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়।
সাইফ এখানে একটি বহুমাত্রিক ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন পুলকিত। সাইফের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রসিকা দুগ্গাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মনীশ চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাদের।
এদিকে নেটফ্লিক্সে সাইফের আরো একটি কাজ মুক্তির অপেক্ষায় আছে, যার নাম ‘হাম হিন্দুস্

এদিকে নেটফ্লিক্সে সাইফের আরো একটি কাজ মুক্তির অপেক্ষায় আছে, যার নাম ‘হাম হিন্দুস্তানি’। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তিনি প্রথম প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে সাইফের ‘হাইওয়ান’ ছবিটিও এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।