সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু
সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল করিম (৬৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ মে) রাত ৯টায় ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। তিনি সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হয়ে ২০২১ সালে অবসর গ্রহণ করেন।
মঙ্গলবার (১২ মে) বাদ জোহর ধানমন্ডি শংকরস্থ বায়তুল আকসা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর পর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। দুদকের ডিজি জয়নাল আবেদীন শিবলী তার আপন ভায়রা।