সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা। সোমবার (১ জুন) সকালে শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই ইউনিয়নের সজিব হত্যা মামলায় সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলেশ। বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ। তাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দেওয়ার পর সেখান থেকে চলে যান। এর আগে, শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০-১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ‘সাবে

সাবেক ইউপি সদস্যের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা।

সোমবার (১ জুন) সকালে শতাধিক নারী-পুরুষ থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই ইউনিয়নের সজিব হত্যা মামলায় সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলেশ।

বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ। তাই তাকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিমকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দেওয়ার পর সেখান থেকে চলে যান।

এর আগে, শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত দেড়টার দিকে ১০০-১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ‘সাবেক মেম্বার আলিমকে সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা মুক্তির দাবিতে থানার সামনে এসে স্লোগান দিয়ে কিছুক্ষণ অবস্থানের পর চলে যায়।

মো. সজল আলী/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow