সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি সংলগ্ন নিজ বাসা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। শামিমা আক্তার উপজেলার গোলাহাট এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সৈয়দপুর উপজেলার সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে শামিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের রেজিস্টারে উল্লেখ রয়েছে, তাকে সেখানে নিয়ে আসেন তার স্বামীর ভাবি মনি আক্তার। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের গোলাহাট রেলওয়ে কলোনি সংলগ্ন নিজ বাসা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

শামিমা আক্তার উপজেলার গোলাহাট এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সৈয়দপুর উপজেলার সাবেক সভাপতি শেখ সোহাগের স্ত্রী।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে শামিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের রেজিস্টারে উল্লেখ রয়েছে, তাকে সেখানে নিয়ে আসেন তার স্বামীর ভাবি মনি আক্তার।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow