সাব্বির-শামীমদের নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি দল
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইরফান শুক্কুরকে অধিনায়ক করে সাজানো এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। রয়েছেন শামীম হোসেন পাটোয়ারী, জিসান আলম, রিপন মণ্ডল ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তরুণ ক্রিকেটাররাও। আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডারউইনে। ২১ আগস্ট মাঠে গড়াবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের এইচপি দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দল। পাশাপাশি থাকছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল। অস্ট্রেলিয়া সফরের এই দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের সংমিশ্রণ রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সাব্বির ও শামীমদের সঙ্গে থাকছেন ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ এইচপি স্কোয়াড ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হ
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইরফান শুক্কুরকে অধিনায়ক করে সাজানো এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। রয়েছেন শামীম হোসেন পাটোয়ারী, জিসান আলম, রিপন মণ্ডল ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তরুণ ক্রিকেটাররাও।
আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টুর্নামেন্টের সব ম্যাচই হবে ডারউইনে। ২১ আগস্ট মাঠে গড়াবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের এইচপি দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দল। পাশাপাশি থাকছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।
অস্ট্রেলিয়া সফরের এই দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের সংমিশ্রণ রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সাব্বির ও শামীমদের সঙ্গে থাকছেন ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটার।
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
এসকেডি/আইএইচএস
What's Your Reaction?