সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, হঠাৎ করেই স্টোররুমে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি কর্মচারীদের সম্মিলিত চেষ্টায় প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্টোররুমে সংরক্ষিত সরকারি ওষুধ, বিভিন্ন মালামাল এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ওষুধ, চিকিৎসাসামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, হঠাৎ করেই স্টোররুমে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি কর্মচারীদের সম্মিলিত চেষ্টায় প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্টোররুমে সংরক্ষিত সরকারি ওষুধ, বিভিন্ন মালামাল এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে তারা পৌঁছানোর আগেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow