সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প ফের সচল, জুলাইয়ে কাজ শুরুর ঘোষণা

দীর্ঘদিন বন্ধ থাকার পর সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প ফের সচল হতে যাচ্ছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে আগামী ১ জুলাই থেকে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বলিয়ারপুর ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।  শেখ ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন জটিলতার কারণে এতদিন প্রকল্পটি আটকে ছিল। তবে নতুন সরকারের উদ্যোগে দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশের এই ল্যান্ডফিল কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হবে। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায় কি না, সে

সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প ফের সচল, জুলাইয়ে কাজ শুরুর ঘোষণা

দীর্ঘদিন বন্ধ থাকার পর সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প ফের সচল হতে যাচ্ছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে আগামী ১ জুলাই থেকে প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বলিয়ারপুর ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। 

শেখ ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন জটিলতার কারণে এতদিন প্রকল্পটি আটকে ছিল। তবে নতুন সরকারের উদ্যোগে দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন হাজার হাজার টন বর্জ্য ফেলার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশের এই ল্যান্ডফিল কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হবে। ল্যান্ডফিলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা যায় কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের দাবি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের নতুন উৎস তৈরি হবে, যা এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই লাঘব করবে।

এ সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow