‘সামগ্রিকভাবে পাকিস্তানিরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে’

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য হতাশার এক দিন। প্রথম দিনটি ছিল বাংলাদেশের। কিন্তু আজ দ্বিতীয় দিন? শনিবার কি পাকিস্তান ম্যাচে ফিরল? মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই এ প্রশ্ন ভক্ত ও সমর্থকদের। খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে সে প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশের সিনিয়র প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আজ বাংলাদেশের ব্যাটিং-বোলিং ভালো হয়নি? নাকি পাকিস্তানিরা ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেছে? এ প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান সহকারী কোচ সালাউদ্দীন বোঝানোর চেষ্টা করেন, বাংলাদেশের ব্যাটিং ও বোলিং দুই-ই আর ভালো হলে ম্যাচে বাংলাদেশের অবস্থান আরও মজবুত থাকত। তার ধারণা, স্কোরলাইনটা আরও বড় হলে ভালো হতো। এর পাশাপাশি বোলিংটাও আরও সুনিয়ন্ত্রিত ও মাপা হওয়া উচিত ছিল। ‘আমি দিনটিকে একদম বিপরীতধর্মী বলব না। সকালে পাকিস্তান ভালো বোলিং করেছে। আমার মনে হয়, আমরা যদি আরও ৫০ রান করতে পারতাম, তবে অনেক ভালো হতো, যদিও আমরা ৪০০ রান অতিক্রম করেছি। বোলিংয়ের ক্ষেত্রে বলব, আজ আমরা একটু এলোমেলো বল করেছি। যেহেতু এটি টেস্ট ক্রিকেট, আমাদের বিশ্লেষণের সুযোগ আছে যে কোথায় বল করলে ব্যাটসম্যানরা বেশি

‘সামগ্রিকভাবে পাকিস্তানিরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে’

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য হতাশার এক দিন। প্রথম দিনটি ছিল বাংলাদেশের। কিন্তু আজ দ্বিতীয় দিন? শনিবার কি পাকিস্তান ম্যাচে ফিরল? মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হতেই এ প্রশ্ন ভক্ত ও সমর্থকদের।

খেলা শেষে প্রেস কনফারেন্সে এসে সে প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশের সিনিয়র প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আজ বাংলাদেশের ব্যাটিং-বোলিং ভালো হয়নি? নাকি পাকিস্তানিরা ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেছে?

এ প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান সহকারী কোচ সালাউদ্দীন বোঝানোর চেষ্টা করেন, বাংলাদেশের ব্যাটিং ও বোলিং দুই-ই আর ভালো হলে ম্যাচে বাংলাদেশের অবস্থান আরও মজবুত থাকত। তার ধারণা, স্কোরলাইনটা আরও বড় হলে ভালো হতো। এর পাশাপাশি বোলিংটাও আরও সুনিয়ন্ত্রিত ও মাপা হওয়া উচিত ছিল।

‘আমি দিনটিকে একদম বিপরীতধর্মী বলব না। সকালে পাকিস্তান ভালো বোলিং করেছে। আমার মনে হয়, আমরা যদি আরও ৫০ রান করতে পারতাম, তবে অনেক ভালো হতো, যদিও আমরা ৪০০ রান অতিক্রম করেছি। বোলিংয়ের ক্ষেত্রে বলব, আজ আমরা একটু এলোমেলো বল করেছি। যেহেতু এটি টেস্ট ক্রিকেট, আমাদের বিশ্লেষণের সুযোগ আছে যে কোথায় বল করলে ব্যাটসম্যানরা বেশি চাপে থাকবে। আশা করি আমরা তা কাটিয়ে উঠতে পারব।’

পাকিস্তানের জেন্টল মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাসের বোলিং এবং ৫ উইকেট পাওয়াকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সালাউদ্দীনের উত্তর, ‘সে (আব্বাস) এক জায়গায় ধারাবাহিকভাবে (কনসিস্টেন্সি) বল করতে পারে, যা তার প্রধান শক্তি। সে আগেও এটি করেছে। গতকাল আমরা তাকে খুব ভালোভাবে সামলেছিলাম, কিন্তু আজকের কন্ডিশন সে ভালোভাবে কাজে লাগিয়েছে। লিটন দাস যদি আরেকটু লম্বা সময় ব্যাটিং করতে পারত, তবে আমাদের জন্য ভালো হতো। ব্যাটিংয়ের জন্য কন্ডিশন বেশ ভালো ছিল।’

পাকিস্তান কি খুব দ্রুত রান তুলেছে? বোলিং চ্যানেল কি সঠিক ছিল না? বাংলাদেশের সহকারী কোচের ব্যাখ্যা, বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের কারণেই পাকিস্তানিদের দ্রুত রান করা সহজ হয়েছে।

‘অনেক সময় বাজে বল করলে ব্যাটিং করা খুব সহজ হয়ে যায়। আজ আমরা কিছুটা এলোমেলো বল করেছি, যার ফলে রান দ্রুত উঠেছে। আমরা যদি সঠিক চ্যানেলে বল করতাম, তবে হয়তো পাকিস্তান এত সহজে রান করতে পারত না।’

সালাউদ্দীন মনে করেন, সামগ্রিকভাবে আজ দ্বিতীয় দিন পাকিস্তানিরা বাংলাদেশের চেয়ে বেটার ক্রিকেট খেলেছে।

‘পাকিস্তান আজ আমাদের চেয়ে অনেক ভালো বোলিং করেছে। তারা সারাক্ষণ আমাদের ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছিল। তাদের নতুন ব্যাটসম্যানরা পরিস্থিতির দাবি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছে। সামগ্রিকভাবে আজ তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে।’

এআরবি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow