সারজিস-পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাতে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আরও পড়ুন হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, পাটওয়ারী-সারজিস ব্যাংকে অবরুদ্ধ রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এনএস/এমএএইচ/
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর মোড়ে এ কর্মসূচি পালন করেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টায় বাংলামোটর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপি জানায়, হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এতে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনএস/এমএএইচ/
What's Your Reaction?
