সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদে তার গ্রেপ্তারের বিরুদ্ধে এখন আর কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই। রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। আমরা দুটি ভোট দিয়েছি, একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোটে। তারা সরকার গঠন করেছে, কিন্তু গণভোটের রায় মানছে না। দেশের মানুষ নতুন রাষ্ট্র গঠনের জন্য যে রায় দিয়েছিল, সেটিও এখন কার্যকর করা হচ্ছে না। তিনি বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে জনগণ তা মেনে নেবে না। বিএনপির সমালোচনা করে আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদে তার গ্রেপ্তারের বিরুদ্ধে এখন আর কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা অবশিষ্ট নেই।
রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সেই গণভোটের রায় বাস্তবায়ন করেনি। আমরা দুটি ভোট দিয়েছি, একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোটে। তারা সরকার গঠন করেছে, কিন্তু গণভোটের রায় মানছে না। দেশের মানুষ নতুন রাষ্ট্র গঠনের জন্য যে রায় দিয়েছিল, সেটিও এখন কার্যকর করা হচ্ছে না।
তিনি বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে জনগণ তা মেনে নেবে না।
বিএনপির সমালোচনা করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশনকে দলীয়করণের মাধ্যমে দখলের পাঁয়তারা শুরু করেছে। নির্বাচন কমিশনকে তারা নিরপেক্ষ রাখতে চায় না। সর্বত্র নিজেদের লোক বসিয়ে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।
পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নারীশক্তির মুখ্য সংগঠক মাহমুদা মিতু। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া মৃত্যুর আগে বলেছিলেন, দেশে যদি কখনো জনগণের সরকার আসে, তাহলে এই সংবিধান ছুড়ে ফেলে দেবে। কিন্তু তারেক রহমান নিজের মায়ের কথা রাখেননি। যে সন্তান নিজের মায়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, সে কীভাবে দেশ পরিচালনা করবে?’
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতারা।
What's Your Reaction?