সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার ‘খুনের রহস্য’ উদঘাটনের লক্ষ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন মরদেহ বা দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, সালমান শাহকে ঢাকার শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় মরদেহ উত্তোলন করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া মামলার বাদী এবং সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও মরদেহ উত্তোলনের বিষয়ে আপত্তি জানানো হয়। এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তার ‘খুনের রহস্য’ উদঘাটনের লক্ষ্যে কবর থেকে মরদেহ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মরদেহ বা দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, সালমান শাহকে ঢাকার শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেখানেই তার কবর রয়েছে। এ অবস্থায় মরদেহ উত্তোলন করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া মামলার বাদী এবং সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষ থেকেও মরদেহ উত্তোলনের বিষয়ে আপত্তি জানানো হয়।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তের অনুমতি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ১০ জুন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা, বিতর্ক ও রহস্যের জন্ম হয়েছে। প্রায় তিন দশক পরও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জনমনে আগ্রহ ও প্রশ্ন রয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow