সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবরের পরও তার নিজ জেলা পাবনায় কোনো ধরনের রাজনৈতিক উত্তাপ বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে সাধারণ মানুষের মাঝে কোনো বিশেষ উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা যায়নি।
এদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই পাবনা শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকাগুলোতে দোকানপার্ট বন্ধ থাকায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকায় অন্য সাধারণ ছুটির দিনগুলোর মতোই মানুষজন নিজেদের মতো করে ঘরে সময় কাটাচ্ছেন।
বিকেলে সনাতনীদের ধর্মীয় উৎসব উল্টো রথের কারণে শহরে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে শহরে জয় কালী মন্দিরে রথের মেলার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আব্দুল হামিদ রোড, ইন্দিরা মোড় এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে শহর গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাবনার ছেলে মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
মা

মাসুদ হোসেন নামে একজন বলেন, ‘তিনি পাবনার সন্তান আমাদের গর্ব। তিনি পাবনার উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। পাবনার জন্য উনার থাকা দরকার ছিল।’
এদিকে আরিফুল ইসলাম নামে এক কর্মজীবী বলেন, ‘স্বৈরাচারের দোসর হিসেবে উনি সরে যাওয়াতে আমরা খুশি।’
এলাকার সাধারণ বাসিন্দারা বলছেন, এ সংবাদটি তারা গণমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছেন। তবে ছুটির দিন হওয়ায় এবং দৈনন্দিন জীবনে এর কোনো প্রভাব না থাকায় জনজীবন একেবারেই শান্ত রয়েছে।
এ ব্যাপারে কথা বলতে পাবনা জেলা এনসিপির আহবায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে, দলটি ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাহাবুদ্দিনের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগে বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার কালবেলাকে বলেন, ‘এখানে আমার বলার কিছু নাই। এটা সরকার, পার্লামেন্ট এবং রাষ্ট্রের ব্যাপার।’