সিঙ্গাপুরে বাংলাদেশিসহ ৪৪০ শ্রমিককে নিয়ে এসপিআইএল ও এএসিটির ইফতার

সিঙ্গাপুরে কর্মরত ৪৪০ অভিবাসী শ্রমিকের (বেশির ভাগই বাংলাদেশি) সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড (এসপিআইএল) এবং আঞ্জুমান ও আজিজ চ্যারিটেবল ট্রাস্ট (এএসিটি)। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। বাংলাদেশের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিঙ্গাপুরভিত্তিক মূল কোম্পানি এসপিআইএলের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি দ্বিতীয় ইফতার আয়োজন। ইফতার মাহফিলে মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা আমাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনের মূল ভিত্তি। সিঙ্গাপুরে কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য এই ইফতারের আয়োজন করতে পারা আমাদের জন্য আনন্দের। এই শ্রমিকদের একটি বড় অংশই বাংলাদেশি এবং তারা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রনায়ক।’ বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মুহাম্মদ আজিজ খানকে ২০২৩ সালের অক্টোবরে ‘পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯)’ পদকে ভূষিত করা হয়। কোভিড-১৯ মহামারির সময়ে ডরমিটরিতে বিচ্ছিন্ন অবস্থায় থাকা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে

সিঙ্গাপুরে বাংলাদেশিসহ ৪৪০ শ্রমিককে নিয়ে এসপিআইএল ও এএসিটির ইফতার

সিঙ্গাপুরে কর্মরত ৪৪০ অভিবাসী শ্রমিকের (বেশির ভাগই বাংলাদেশি) সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড (এসপিআইএল) এবং আঞ্জুমান ও আজিজ চ্যারিটেবল ট্রাস্ট (এএসিটি)।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

বাংলাদেশের বেসরকারি খাতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিঙ্গাপুরভিত্তিক মূল কোম্পানি এসপিআইএলের পক্ষ থেকে সিঙ্গাপুরে এটি দ্বিতীয় ইফতার আয়োজন।

ইফতার মাহফিলে মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা আমাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনের মূল ভিত্তি। সিঙ্গাপুরে কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য এই ইফতারের আয়োজন করতে পারা আমাদের জন্য আনন্দের। এই শ্রমিকদের একটি বড় অংশই বাংলাদেশি এবং তারা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রনায়ক।’

বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক মুহাম্মদ আজিজ খানকে ২০২৩ সালের অক্টোবরে ‘পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯)’ পদকে ভূষিত করা হয়। কোভিড-১৯ মহামারির সময়ে ডরমিটরিতে বিচ্ছিন্ন অবস্থায় থাকা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিশেষ অবদান রাখায় তাকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow