সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করা স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৪৩ রান। শুরুর দিকে শেখ মেহেদি হাসানের আঘাতে দ্রুত প্রথম উইকেট হারালেও ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের ইনিংসের ভিত গড়ে দেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন, আর মেয়ার্স ৩৮ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন। পরে রিশাদ হোসেন সিকান্দার রাজাকে ফিরিয়ে আরও একটি বড় ধাক্কা দেন। শেষ দিকে আব্দুল গাফ্ফার সাকলাইন ও সাইফ উদ্দিন নিয়ন্ত্রিত বোলিং করে রান তোলার গতি কমিয়ে দেন। ১৯তম ওভারে সাইফ উদ্দিন দুটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। এসকেডি/এএসএম

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নির্ধারণী ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করা স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৪৩ রান।

শুরুর দিকে শেখ মেহেদি হাসানের আঘাতে দ্রুত প্রথম উইকেট হারালেও ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের ইনিংসের ভিত গড়ে দেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন, আর মেয়ার্স ৩৮ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফ উদ্দিন। পরে রিশাদ হোসেন সিকান্দার রাজাকে ফিরিয়ে আরও একটি বড় ধাক্কা দেন। শেষ দিকে আব্দুল গাফ্ফার সাকলাইন ও সাইফ উদ্দিন নিয়ন্ত্রিত বোলিং করে রান তোলার গতি কমিয়ে দেন।

১৯তম ওভারে সাইফ উদ্দিন দুটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow