সিলেট ল’ কলেজে ‘ছায়া আদালত’ স্থাপনের পরিকল্পনা
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ল’ কলেজকে ঘিরে উত্থাপিত সব দাবিই প্রয়োজনীয় ও যৌক্তিক। ইতোমধ্যে কয়েকটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক। পাশাপাশি কলেজের জন্য নতুন ভবন নির্মাণে বরাদ্দ আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিসিকের অর্থায়নে কলেজে ‘ছায়া আদালত’ স্থাপনের পরিকল্পনা রয়েছে।’
মঙ্গলবার (১৯ মে) রাতে সিলেট ল’ কলেজে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, যেই মন্ত্রণালয় থেকেই হোক বরাদ্দ এনে কলেজের একটি নতুন ভবনের ব্যবস্থা করব। প্রয়োজনে এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছেও যাব। তবে দ্রুত কলেজের পক্ষ থেকে একটি এস্টিমেট পাঠাতে হবে।
তিনি বলেন, সিলেট ল’কলেজকে আইন মহাবিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের প্রশংসা করে আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের ভালোবাসা

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের প্রশংসা করে আরিফুল হক চৌধুরী বলেন, মানুষের ভালোবাসায় এমরান আহমদ চৌধুরী এমপি নির্বাচিত হয়েছেন। তার কাজে অবশ্যই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সীমিত বাজেটের মধ্যেও সিটি করপোরেশন কলেজের জন্য একটি নান্দনিক গেট নির্মাণ করবে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমাদের আদর্শিক নেতা মরহুম এম সাইফুর রহমানের অবদানেই সিলেট ল’ কলেজ আজকের অবস্থানে এসেছে। বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, ল’ কলেজে অনার্স কোর্স চালু এবং এটিকে আইন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাই। কলেজটিকে আরও আধুনিক ও নান্দনিক করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি সিলেট জেলা বারের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরে সেগুলো সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
ল'কলেজের অধ্যক্ষ অ্যাড. সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল ও জান্নাতুল নাজনিন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন (পিপি), মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট বদরুল হক, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. একে এম মুজিবুল হক, কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ শোয়েব ও সাধারণ সম্পাদক রশীদ আহমদ মুন্না।