সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪
সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাবরোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়- আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। পরে কোতোয়ালী থানা পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে চারজন আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আহমেদ জামিল/এএইচ/এএসএম
সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অবশ্য মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা নবাবরোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়- আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। ঠিক সে সময়ই সড়কের বিপরীত পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে ছিল।
পরে কোতোয়ালী থানা পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে চারজন আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ জামিল/এএইচ/এএসএম
What's Your Reaction?