সিলেটে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ২০ লাখ টাকা ছিনতাই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।  সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যোগে সিলেট-জকিগঞ্জ রোডের দিকে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন জায়গায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা কিছু দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। এক পর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, ব্যা

সিলেটে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ২০ লাখ টাকা ছিনতাই

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১১ মে) বিকাল তিনটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যোগে সিলেট-জকিগঞ্জ রোডের দিকে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন জায়গায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা কিছু দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। এক পর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম জানান, এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। 
গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে রাজাগঞ্জ ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখায় কর্মরত দুজন স্টাফ গোলাপগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow