সিলেটে নিজ বাসায় খুন হওয়া আ.লীগ নেতার বাসায় ২ মন্ত্রী
সিলেটে নিজ বাসায় খুন হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং তার স্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেছেন সিলেটের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন মন্ত্রীরা। শনিবার (১৫ আগস্ট) পৃথক সময়ে নিহত দম্পতির রায়নগর রাজবাড়ী মিতালি এলাকার বাসায় গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন তারা। জানা যায়, শনিবার সকালে প্রথমে নিহত দম্পতির বাসায় যান বাণিজ্যমন্ত্রী। তিনি নিহত সাত্তার-সুরাইয়া দম্পতির তিন সন্তান ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রবাসফেরত সন্তানদের সঙ্গেও তিনি একান্তে কথা বলেন। মন্ত্রী মুক্তাদির বলেন, ন্যায়বিচারের স্বার্থে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা জরুরি। শান্তি ও সম্প্রীতির নগরী সিলেটে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেটিও নিশ্চিত করতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সা
সিলেটে নিজ বাসায় খুন হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং তার স্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেছেন সিলেটের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন মন্ত্রীরা।
শনিবার (১৫ আগস্ট) পৃথক সময়ে নিহত দম্পতির রায়নগর রাজবাড়ী মিতালি এলাকার বাসায় গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন তারা।
জানা যায়, শনিবার সকালে প্রথমে নিহত দম্পতির বাসায় যান বাণিজ্যমন্ত্রী। তিনি নিহত সাত্তার-সুরাইয়া দম্পতির তিন সন্তান ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রবাসফেরত সন্তানদের সঙ্গেও তিনি একান্তে কথা বলেন।
মন্ত্রী মুক্তাদির বলেন, ন্যায়বিচারের স্বার্থে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা জরুরি। শান্তি ও সম্প্রীতির নগরী সিলেটে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেটিও নিশ্চিত করতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অন্যদিকে, বিকেল ৩টায় নিহত দম্পতির বাসায় যান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনিও নিহত সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শান্তির এই নগরীতে এ ধরনের নৃশংস ঘটনা খুব কমই ঘটেছে। এ ঘটনায় পুরো সিলেটবাসী দুঃখিত। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে কেউ থাকলে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিহত দম্পতির স্বজন ও স্থানীয় সচেতন মহলের সদস্যরা দুই মন্ত্রীকে স্বাগত জানান।
What's Your Reaction?