সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী রাইহামা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন । মারা যাওয়া শিশু রাইহামা জেলার দিরাই উপজেলার রাজনগরের রাসেল আহমদের মেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪২ জন রোগী হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জানা গেছে, সিলেটে ল্যাব টেস্টের সীমিত সুযোগ থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিকভাবে হাম চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৯ জন, রা
সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী রাইহামা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ।
মারা যাওয়া শিশু রাইহামা জেলার দিরাই উপজেলার রাজনগরের রাসেল আহমদের মেয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪২ জন রোগী হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
জানা গেছে, সিলেটে ল্যাব টেস্টের সীমিত সুযোগ থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রাথমিকভাবে হাম চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
What's Your Reaction?