সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলেন, জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।  গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোররা কালুপাথা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসেছিল। পরে তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় তারা অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

সীমান্ত থেকে দুই কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলেন, জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।

জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। 

গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোররা কালুপাথা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসেছিল। পরে তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় তারা অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow