ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটোয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা,

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটোয়ের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, ফিনটেক, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাই আগামী দিনের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সময়ের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণাকেন্দ্রিক কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।’

তিনি আরও বলেন, ‘যৌথ গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শুধু পাঠদান নয়; গবেষণার মাধ্যমে দেশ, সমাজ ও শিল্পখাতের উন্নয়নে কার্যকর অবদান রাখা।’

তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও মানসম্মত গবেষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow