সীমান্তে আটক পররাষ্ট্রের সাবেক ডিজি, ফাঁসলেন ৬ খুনের মামলায়
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) ছাত্র গণঅভ্যুত্থানের সময় আগুনে পুড়ে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার বঙ্গের বাজার নামক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অনুপ্রবেশের ঘটনায় প্রথমে পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ধ্যায় তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এবং পরে রাতেই লালমনিরহাট সদর
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) ছাত্র গণঅভ্যুত্থানের সময় আগুনে পুড়ে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার বঙ্গের বাজার নামক সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাব্বির বিন শামসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অনুপ্রবেশের ঘটনায় প্রথমে পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ধ্যায় তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এবং পরে রাতেই লালমনিরহাট সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, শনিবার রাতে সাবেক ডিজি সাব্বির বিন শামসকে সদর থানা হেফাজতে নেওয়া হয়। পরে ছাত্র গণঅভ্যুত্থানের সময় লালমনিরহাটে ঘটে যাওয়া বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।