সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে শুভেন্দু সরকার

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। বিএসএফ এর জন্য নির্ধারিত এই জমি দ্রুত হস্তান্তরের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার ডাবল ইঞ্জিন মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে।  তিনি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বহুবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার প্রসঙ্গ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে ।  এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় পরিমাণ জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : এবিপি আনন্দ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow