সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক রয়েছে। সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে, যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পান। পাশাপাশি দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাংলাদেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতির মুখে না পড়েন। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে, যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পান। পাশাপাশি দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাংলাদেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরা ক্ষতির মুখে না পড়েন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে না বলেও তিনি উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন ও এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরাতন ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিস্থিতির সত্যতা বা নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়ার মতো কোনো তথ্য স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow