সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০১ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  বিজিবি জানায়, ১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার টাকা। একই দিন সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এর আগে, ৩০ জুন দুপুর দেড়টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ৩টি অভিযানে

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০১ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজিবি জানায়, ১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৮ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার টাকা।

একই দিন সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মণ্ডলের ঘোনা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

এর আগে, ৩০ জুন দুপুর দেড়টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ৩টি অভিযানে মোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ২০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মোট মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদারভাবে পরিচালিত হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow