সুনামগঞ্জে তাহিরপুর-মধ্যনগর নৌপথে স্পিডবোট চলাচল স্বাভাবিক
সুনামগঞ্জ জেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও স্পিডবোট চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তাহিরপুর-মধ্যনগর নৌপথে অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করেছে স্পিডবোট চালক সমিতি।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর থেকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হস্তক্ষেপ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাসে পুনরায় নৌপথে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল স্পিডবোট চালক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ভুক্তভোগী চালক ও সমিতির অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের আশ্বাস দেন।
বৈঠক শেষে স্পিডবোট চালক সমিতির নেতারা যাত্রীসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। এর ফলে তাহিরপুর-মধ্যনগর নৌপথে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয় এবং যাত্রীদের স্বস্তি ফিরে আসে।
ভুক্তভোগী স্পিডবোট চালক রাজু আহমেদ ও সমিতির নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ত

ভুক্তভোগী স্পিডবোট চালক রাজু আহমেদ ও সমিতির নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাহিরপুর-মধ্যনগর নৌপথে চলাচলকারী স্পিডবোট চালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে আসছেন এম. শহীদ ও তার সহযোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজু আহমেদ যাত্রী নিয়ে মধ্যনগর ঘাটে পৌঁছালে এম. শহীদ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। হঠাৎ বিপুলসংখ্যক টাকা দাবি করায় তিনি অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তিনি তাহিরপুরে ফিরে এসে বিষয়টি স্পিডবোট চালক সমিতিকে অবহিত করেন।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা তাহিরপুর-মধ্যনগর নৌপথে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় আমরা স্পিডবোট চালক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে।
মেহেদী হাসান বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতনের সুযোগ নেই। যাত্রীদের স্বার্থ ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে চালক সমিতি ধর্মঘট প্রত্যাহার করেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এম. শহীদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।