সুনামগঞ্জে বাস মালিক সমিতি- সিএনজি চালকদের সংঘর্ষ: আহত ২০

সুনামগঞ্জ-সিলেট সড়কে সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস মালিক সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে বড় কাপন পয়েন্ট থেকে তিনজন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজিতে উঠেন। এ সময় বাস মালিক সমিতির ম্যানেজার ছাত্তার মিয়া সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী উঠাতে নিষেধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ লিপসন আহমেদ/এএইচ/জেআইএম

সুনামগঞ্জে বাস মালিক সমিতি- সিএনজি চালকদের সংঘর্ষ: আহত ২০

সুনামগঞ্জ-সিলেট সড়কে সিএনজিতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস মালিক সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে বড় কাপন পয়েন্ট থেকে তিনজন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজিতে উঠেন। এ সময় বাস মালিক সমিতির ম্যানেজার ছাত্তার মিয়া সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী উঠাতে নিষেধ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

লিপসন আহমেদ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow