সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর সদস্য ও অস্ত্র-রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্য দস্যুদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর সদস্য ও অস্ত্র-রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপ থানার টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা কার্যক্রমে সহযোগিতা এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow