সুলিভান ব্রাদার্সের খোঁজ মিলেছিল যেভাবে

বাঙালি ভোজনরসিক। ভোজনরসিক বাঙালির প্রিয় খেলা আবার ফুটবল। খাবার টেবিলে বসে খেলার গল্প করতে বাঙালির জুড়ি মেলা ভার। কী কাকতাল, এমনই এক খাবার টেবিলে মিলেছিল দেশের ফুটবলের দুই রত্নের খোঁজ। বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে আলোচিত দুই নাম রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। সুলিভান ব্রাদার্স নামে পরিচিত দুই ভাই ইতোমধ্যে খেলেছেন লাল-সবুজের জার্সিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে জিতেছেন সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা। রোনান ও ডেক্লানের আরও সহোদর কুইন ও কাভান সুলিভান। কুইন খেলেছেন লিওনেল মেসির বিপক্ষেও। সুুলিভান ব্রাদার্সকে খুঁজে পাওয়ার গল্পে জড়িয়ে আছে কুইনের নাম এবং খাবার টেবিলের গল্প। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফে’ নামক বাংলাদেশি এক রেস্তোরায় খেতে যান কুইন। নান-মাংস খেতে খেতে আড্ডা জমান রেস্তোরার মালিকের সঙ্গে। মালিক জানান, তার বাড়ি ঢাকা। কুইন কথা কেড়ে নেন। কুইনের নানী বাড়িও যে ঢাকাতেই! কুইনের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন সেই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। যা নজরে পড়ে সেইভ বাংলাদেশ ফুটবলের। অরিজিন ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসতে কাজ করছে স

সুলিভান ব্রাদার্সের খোঁজ মিলেছিল যেভাবে

বাঙালি ভোজনরসিক। ভোজনরসিক বাঙালির প্রিয় খেলা আবার ফুটবল। খাবার টেবিলে বসে খেলার গল্প করতে বাঙালির জুড়ি মেলা ভার। কী কাকতাল, এমনই এক খাবার টেবিলে মিলেছিল দেশের ফুটবলের দুই রত্নের খোঁজ।

বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে আলোচিত দুই নাম রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। সুলিভান ব্রাদার্স নামে পরিচিত দুই ভাই ইতোমধ্যে খেলেছেন লাল-সবুজের জার্সিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে জিতেছেন সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা। রোনান ও ডেক্লানের আরও সহোদর কুইন ও কাভান সুলিভান। কুইন খেলেছেন লিওনেল মেসির বিপক্ষেও।

সুুলিভান ব্রাদার্সকে খুঁজে পাওয়ার গল্পে জড়িয়ে আছে কুইনের নাম এবং খাবার টেবিলের গল্প। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘লবঙ্গ কাবাব অ্যান্ড ক্যাফে’ নামক বাংলাদেশি এক রেস্তোরায় খেতে যান কুইন। নান-মাংস খেতে খেতে আড্ডা জমান রেস্তোরার মালিকের সঙ্গে। মালিক জানান, তার বাড়ি ঢাকা। কুইন কথা কেড়ে নেন। কুইনের নানী বাড়িও যে ঢাকাতেই!

কুইনের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন সেই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। যা নজরে পড়ে সেইভ বাংলাদেশ ফুটবলের। অরিজিন ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসতে কাজ করছে সেইভ বাংলাদেশ ফুটবল। যোগাযোগ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে। 

পরের গল্পটা সবার জানা। নানা কাঠখড় পুড়িূয়ে অবশেষে বাংলাদেশে আসেন রোনান ও ডেক্লান। দুই ভাই এলেন, দেখলেন, জয় করলেন। বাংলাদেশের সাফ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোনান। দুই গোল ও এক অ্যাসিস্টের সঙ্গে শিরোপা জেতানো পানেনকা শট। সিনেমাকেও হার মানিয়েছেন তিনি। 

সুলিভান ব্রাদার্সের নানী সুলতানা আলম ঢাকার মেয়ে। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বিয়ে করেন যুক্তরাষ্ট্রে কর্মরত জার্মান অধ্যাপক  ক্লাউস ক্রিপেনডর্ফকে। এই দম্পতির মেয়ের ঘরে জন্ম নেওয়া চার ছেলেই ফুটবলকে আপন করে নিয়েছেন, যাদের দুজন রোনান ও ডেক্লান। 

ফুটবলকে না বেছে উপায় ছিল না তাদের। রক্তে মিশে গেছে ফুটবল। বাবা-মা দুজনই মাঠ দাপিয়েছেন এক সময়। বাবা ব্রেন্ডন সুলিভান পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ে খেলেছেন এবং কোচিংও করিয়েছেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলেছেন। মা হেইকেও বিশ্ববিদ্যালয় নারী দলের অধিনায়ক ছিলেন। পেশাদার পর্যায় ডিভিশন ওয়ান ফুটবলে খেলেছেন।
ভাগ্যিস সেদিন বাঙালির হোটেলে গিয়েছিলেন কুইন। গরুর মাংস ও খাসির মাংসের সঙ্গ নান রুটিতে কামড় দিতে দিতে ঢাকার গল্প তুলেছিলেন। বাংলাদেশও পেয়েছে নিবেদিতপ্রাণ এক ফুটবলপাগল পরিবারকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow