সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আহত সেই জনির চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়ায় নিয়োজিত মো. জনি একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়।  পরবর্তীতে জনির চিকিৎসায় অনেক অর্থ ব্যয় করেছে তার পরিবার। বর্তমানে তার পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এমন সংবাদ শোনামাত্র জনির পরিবারের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী।  তারেক রহমানের নির্দেশে রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মো. জনির সাথে সাক্ষাৎ করে।  প্রতিনিধি দলটি জনির শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করে। এ সময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবে

সেই জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আহত সেই জনির চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়ায় নিয়োজিত মো. জনি একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। 

পরবর্তীতে জনির চিকিৎসায় অনেক অর্থ ব্যয় করেছে তার পরিবার। বর্তমানে তার পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এমন সংবাদ শোনামাত্র জনির পরিবারের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। 

তারেক রহমানের নির্দেশে রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মো. জনির সাথে সাক্ষাৎ করে। 

প্রতিনিধি দলটি জনির শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow