সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

‘বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান’– এমন এক অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। শুভেচ্ছা জানানো সেই নিলিমা ও তার শিশু সন্তানের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়েছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উপহার পাঠানোর নির্দেশ দেন। অতঃপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেই নিলিমার বাসায় যান এবং  প্রধা

সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
‘বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান’– এমন এক অভাবনীয় দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। শুভেচ্ছা জানানো সেই নিলিমা ও তার শিশু সন্তানের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়েছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উপহার পাঠানোর নির্দেশ দেন। অতঃপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেই নিলিমার বাসায় যান এবং  প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।  এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow