সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

রাঙামাটির কাপ্তাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম নন্দী মল্লিক তুলসী (৫)। সে ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল জানান, দুর্ঘটনার সময় বাড়িতে শিশুটির ঠাকুরমা ছাড়া আর কেউ ছিলেন না। শিশুটির মা সেদিনই গার্মেন্টসে নতুন চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন এবং বাবা কেপিএমের কয়লার ডিপু এলাকায় অবস্থান করছিলেন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

রাঙামাটির কাপ্তাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম নন্দী মল্লিক তুলসী (৫)। সে ওই এলাকার সুজন মল্লিকের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল জানান, দুর্ঘটনার সময় বাড়িতে শিশুটির ঠাকুরমা ছাড়া আর কেউ ছিলেন না। শিশুটির মা সেদিনই গার্মেন্টসে নতুন চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন এবং বাবা কেপিএমের কয়লার ডিপু এলাকায় অবস্থান করছিলেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow