সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

যদি আপনি ১০ বা ১১ বছরের পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে সাবধান! চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অনেক পুরনো মডেলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর জন্য তাদের সাপোর্ট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোন ফোনগুলো ঝুঁকিতে আছে? সূত্র অনুযায়ী, বিশেষ করে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলছে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না। এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের অপারেটিং সিস্টেম চালিত সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ পুরনো অ্যান্ড্রয়েড ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি অকেজো হয়ে পড়বে। কেন এই সিদ্ধান্ত? হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের ইউজার ইন্টারফেস এবং প্রাইভেসি সেটিংস উন্নত করছে। বর্তমানে মেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সহ এমন সব আধুনিক ফিচার যুক্ত করার কাজ করছে, যা চালানোর জন্য শক্তিশালী ও আধুনিক হার্ডওয়্যারের প্রয়োজন। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা আরও সুদৃঢ় করতে এবং অ্যাপের কার্যক্ষমতা উন্

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

যদি আপনি ১০ বা ১১ বছরের পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে সাবধান! চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অনেক পুরনো মডেলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর জন্য তাদের সাপোর্ট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

কোন ফোনগুলো ঝুঁকিতে আছে?

সূত্র অনুযায়ী, বিশেষ করে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলছে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের অপারেটিং সিস্টেম চালিত সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ পুরনো অ্যান্ড্রয়েড ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি অকেজো হয়ে পড়বে।

কেন এই সিদ্ধান্ত?

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের ইউজার ইন্টারফেস এবং প্রাইভেসি সেটিংস উন্নত করছে। বর্তমানে মেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সহ এমন সব আধুনিক ফিচার যুক্ত করার কাজ করছে, যা চালানোর জন্য শক্তিশালী ও আধুনিক হার্ডওয়্যারের প্রয়োজন। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা আরও সুদৃঢ় করতে এবং অ্যাপের কার্যক্ষমতা উন্নত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্যবহারকারীদের করণীয়

যারা বর্তমানে এই ধরনের পুরনো স্মার্টফোন ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন ডিভাইসে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের অবশ্যই ৮ সেপ্টেম্বরের আগে তাদের গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ ডেটা অন্য ডিভাইসে স্থানান্তর করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট ফোনগুলো থেকে সমস্ত মিডিয়া ফাইল এবং চ্যাট হিস্ট্রি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। ৮ সেপ্টেম্বরের পর থেকে হোয়াটসঅ্যাপ কেবল অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী ভার্সনগুলোতে সচল থাকবে।

তথ্যসূত্র: জিও নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow