সেমিফাইনালে যেতে যে ‘অঙ্ক’ মেলাতেই হবে পাকিস্তানকে

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হারায় এখনও বেঁচে আছে পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন। তবে আজ শনিবার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেই চলবে না আফ্রিদি-আঘাদের। রীতিমতো জটিল অঙ্ক কষেই জিততে হবে পাকিস্তানকে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও।  শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে হারের আগে মিচেল স্যান্টনারদের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা সহজ ছিল। কিন্তু ইংল্যান্ড জয় পাওয়ায় পাকিস্তানের সম্ভাবনা বেঁচে আছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের পয়েন্ট ২ ম্যাচে ১। নেট রান রেট -.৪৬১। এমন পরিস্থিতিতে এখন পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে ‘তিন অঙ্ক’ অবশ্যই মেলাতে হবে। সেগুলো হলো: অঙ্ক ১ : যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে। অঙ্ক ২ : যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে, তাহলে ১৩ ওভারের মধ্যে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলতে হবে। অঙ্ক ৩ : যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়? তাহল

সেমিফাইনালে যেতে যে ‘অঙ্ক’ মেলাতেই হবে পাকিস্তানকে

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড হারায় এখনও বেঁচে আছে পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন। তবে আজ শনিবার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেই চলবে না আফ্রিদি-আঘাদের। রীতিমতো জটিল অঙ্ক কষেই জিততে হবে পাকিস্তানকে। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেও। 

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে হারের আগে মিচেল স্যান্টনারদের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা সহজ ছিল। কিন্তু ইংল্যান্ড জয় পাওয়ায় পাকিস্তানের সম্ভাবনা বেঁচে আছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিতে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। নেট রান রেট +১.৩৯০। পাকিস্তানের পয়েন্ট ২ ম্যাচে ১। নেট রান রেট -.৪৬১।
এমন পরিস্থিতিতে এখন পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে ‘তিন অঙ্ক’ অবশ্যই মেলাতে হবে। সেগুলো হলো:

অঙ্ক ১ : যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত ৬৫ রানের ব্যবধানে।

অঙ্ক ২ : যদি শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে, তাহলে ১৩ ওভারের মধ্যে পাকিস্তানকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলতে হবে।

অঙ্ক ৩ : যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়? তাহলে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাবে পাকিস্তান। ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ২। সেখানে নিউজিল্যান্ড এমনিতেই ৩ পয়েন্টে। অর্থাৎ পাকিস্তান ছিটকে যাবে।

তবে পাকিস্তানের জন্য ‘সুখবর’ হল পাল্লকেলেতে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেয়েছে তারা। এর মধ্যে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়টা ছিল ৯৭ রানের বিশাল ব্যবধানে। সেখানে শ্রীলঙ্কা যে তিনটি ম্যাচ হেরেছে, তার সবকটাই বড় ব্যবধানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow