সেরা ১০০ জন রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা; তিনজন যাচ্ছেন ওমরাতে

পবিত্র রমজান ও ঈদুল ফিতরে সেরা পারফরম্যান্স করা তিনজন ডেলিভারি পার্টনারকে ওমরাহ প্যাকেজ উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ওমরাহ পালনের প্রয়োজনীয় খরচের ব্যয়ভার বহন করবে ফুডপ্যান্ডা।   এ ছাড়া সাতজন ডেলিভারি পার্টনারকে স্মার্টফোন দেওয়া হয়েছে। আরও ৪০ জন পেয়েছেন ওয়্যারলেস ইয়ারবাডস এবং ৫০ জনকে দেওয়া হয়েছে পাওয়ার ব্যাংক।  সম্প্রতি রাজধানীতে ফুডপ্যান্ডার করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ১০০ জন রাইডারের হাতে এসব পুরস্কার তুলে দেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী। এ সময় প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর প্রাসুন যাদন, হেড অব পাবলি অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস জাহেদুল ইসলাম, ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান, হেড অব এমডি অফিস নাবিলা মোবাশ্বের, লিড পাবলিক রিলেশনস আফিফা সুলতানা, লিড কান্ট্রি ফ্লিট হেলথ রুহুল আমিন রবিনসহ ফুডপ্যান্ডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ‘আমাদের ডেলিভারি পার্টনাররাই ফুডপ্যান্ডার মূল চালিকাশক্ত

সেরা ১০০ জন রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা; তিনজন যাচ্ছেন ওমরাতে
পবিত্র রমজান ও ঈদুল ফিতরে সেরা পারফরম্যান্স করা তিনজন ডেলিভারি পার্টনারকে ওমরাহ প্যাকেজ উপহার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ওমরাহ পালনের প্রয়োজনীয় খরচের ব্যয়ভার বহন করবে ফুডপ্যান্ডা।   এ ছাড়া সাতজন ডেলিভারি পার্টনারকে স্মার্টফোন দেওয়া হয়েছে। আরও ৪০ জন পেয়েছেন ওয়্যারলেস ইয়ারবাডস এবং ৫০ জনকে দেওয়া হয়েছে পাওয়ার ব্যাংক।  সম্প্রতি রাজধানীতে ফুডপ্যান্ডার করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ১০০ জন রাইডারের হাতে এসব পুরস্কার তুলে দেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী। এ সময় প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর প্রাসুন যাদন, হেড অব পাবলি অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস জাহেদুল ইসলাম, ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান, হেড অব এমডি অফিস নাবিলা মোবাশ্বের, লিড পাবলিক রিলেশনস আফিফা সুলতানা, লিড কান্ট্রি ফ্লিট হেলথ রুহুল আমিন রবিনসহ ফুডপ্যান্ডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ‘আমাদের ডেলিভারি পার্টনাররাই ফুডপ্যান্ডার মূল চালিকাশক্তি। উৎসবকেন্দ্রিক বাড়তি চাপের মধ্যেও তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের এই অবদানের স্বীকৃতি জানাতেই আমাদের এ আয়োজন।’ ওমরাহ পুরস্কার পাওয়া রাইডার মোহাম্মদ আলাউদ্দিন সাবের ফুডপ্যান্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা সুযোগ আসবে। ফুডপ্যান্ডায় কাজ করে যে ওমরাহ হজে যেতে পারব, তা কল্পনাও করিনি। আমি সত্যিই কৃতজ্ঞ। এই পুরস্কার আমাকে সামনে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।’ ২০২১ সাল থেকে সেরা পারফর্ম করা ডেলিভারি পার্টনারদের স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ পরিচালনা করে আসছে ফুডপ্যান্ডা। এর আগে একই ধরনের উদ্যোগের মাধ্যমে গত দুই বছরে পাঁচজন রাইডার সম্পূর্ণ খরচসহ ওমরাহ প্যাকেজ জিতেছেন এবং সফলভাবে ওমরাহ সম্পন্ন করেছেন। ডেলিভারি পার্টনারদের জন্য এই উদ্যোগ ফুডপ্যান্ডার ‘প্যান্ডা হার্টস’ কর্মসূচির অংশ। কর্মসূচিটি ডেলিভারি পার্টনারদের উন্নয়ন ও কল্যাণে সুরক্ষা, সুস্থতা, ব্যক্তিগত উন্নয়ন, কমিউনিটি ও বিভিন্ন কল্যাণমূলক সুবিধার মতো পাঁচটি মূল বিষয় নিয়ে কাজ করে। এ ছাড়া এ কর্মসূচিতে রয়েছে স্বাস্থ্যসেবা, বিমা সুবিধা ও অনলাইন শিক্ষার সুযোগসহ সুবিধামত সময়ে কাজ করার সুবিধা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow