সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা দুটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধাারণা করা হচ্ছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা ভয়াবহ রূপ নেয় ও পাশের ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী বলেন, এই দোকানগুলোর পাশে আলতাফ টাওয়ারে ঝালাইয়ের কাজ করছিল ভবন মালিকের লোকজন। বারবার নিষেধ করা সত্ত্বেও কাজ বন্ধ করেনি তারা। সেই ঝালাইয়ের ফুলকি তুলার গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই আলতাফ টাওয়ারের দোতলায় অবস্থিত ঢাকা ব্যাংকে আগুণ লাগে। একই সঙ্গে তিনতলায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকেও আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা ব্যাংকের ভল্টের কোনো ক্ষতি না হলেও পুড়ে গেছে কাগজ ও কম্পিউটারসহ সব যন্ত্রপাতি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ৪টি শাখার ৮টি ইউনিট ও ব্যবসায়ীদের যৌথ চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো সড়কজুড়ে লক্ষাধিক মানুষে

সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

নীলফামারীর সৈয়দপুরে আগুন লেগে একটি বহুতল ভবনে থাকা দুটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির হয়েছে বলে ধাারণা করা হচ্ছে।

সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে তা ভয়াবহ রূপ নেয় ও পাশের ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বলেন, এই দোকানগুলোর পাশে আলতাফ টাওয়ারে ঝালাইয়ের কাজ করছিল ভবন মালিকের লোকজন। বারবার নিষেধ করা সত্ত্বেও কাজ বন্ধ করেনি তারা। সেই ঝালাইয়ের ফুলকি তুলার গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই আলতাফ টাওয়ারের দোতলায় অবস্থিত ঢাকা ব্যাংকে আগুণ লাগে। একই সঙ্গে তিনতলায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকেও আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা ব্যাংকের ভল্টের কোনো ক্ষতি না হলেও পুড়ে গেছে কাগজ ও কম্পিউটারসহ সব যন্ত্রপাতি।

সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ৪টি শাখার ৮টি ইউনিট ও ব্যবসায়ীদের যৌথ চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো সড়কজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

ফায়ার সার্ভিসের রংপুর ডিভিশনের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

‎সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতিহা তাকলিমা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। অপরিকল্পিত গড়ে ওঠা এসব ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমিরুল হক/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow