সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৫ টন কাঁচামরিচ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ মাস পর সকাল থেকে এখন পর্যন্ত দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব মরিচ দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে এবং শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাজারে সরবরাহের জন্য পাঠানো হবে। আরও পড়ুন ভারত থেকে আসছে কাঁচামরিচ, কমবে দাম দীর্ঘদিন পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা চাপে ছিলেন। নতুন করে আমদানি শুরু হওয়ায় সেই চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ মাস পর সকাল থেকে এখন পর্যন্ত দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব মরিচ দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে এবং শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাজারে সরবরাহের জন্য পাঠানো হবে।

ভারত থেকে আসছে কাঁচামরিচ, কমবে দাম
দীর্ঘদিন পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
তাদের মতে, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা চাপে ছিলেন। নতুন করে আমদানি শুরু হওয়ায় সেই চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম
What's Your Reaction?