সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
সারাদেশে সোমবার (২০ এপ্রিল) থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়ানো হবে। রোববার (১৯ এপ্রিল) বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।তিনি বলেন, ‘চলমান সংকট বিবেচনায় সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। এরমধ্যে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়তি সরবরাহ দেওয়া হবে।’ বিপিসির তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে— ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন। ১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল। গত বছরের একই সময়ে মোট বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন। এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়ে
সারাদেশে সোমবার (২০ এপ্রিল) থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়ানো হবে।
রোববার (১৯ এপ্রিল) বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চলমান সংকট বিবেচনায় সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। এরমধ্যে ডিজেল ১০ শতাংশ, পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়তি সরবরাহ দেওয়া হবে।’
বিপিসির তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ১৮ দিনে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে রয়েছে— ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন।
১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল।
গত বছরের একই সময়ে মোট বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন।
এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/
What's Your Reaction?