সৌদি আরব আরও ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে গত এক সপ্তাহে ১২ হাজার ৬০০–এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ১৪ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ তল্লাশি ও অভিযান শেষে মোট ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৪ হাজার ১৫৪ জনকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়েছে আরও ২৩ জনকে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে আরও ১৭ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌদি আরব আরও ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে গত এক সপ্তাহে ১২ হাজার ৬০০–এর বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ১৪ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ তল্লাশি ও অভিযান শেষে মোট ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৪ হাজার ১৫৪ জনকে আটক করা হয়। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১০৩ জন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৬৫৪ জন রয়েছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়েছে আরও ২৩ জনকে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে আরও ১৭ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা গোপন রাখতে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ এবং অভিযুক্তের পরিচয় জনসমক্ষে প্রকাশসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow