সৌদি আরবে ড্রোন হামলা

সৌদি আরবে ড্রোন হামলা হয়েছে। তবে হামলাটি ব্যর্থ করে দিয়েছে দেশটির বাহিনী। সোমবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে বলেন, সোমবার সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, ইরাক থেকে ছোড়া তিনটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোন তিনটি শনাক্ত করে ধ্বংস করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়ার অধিকার রিয়াদের রয়েছে। বিবৃতিতে বলা হয়, উপযুক্ত সময় ও স্থানে সৌদি আরব প্রতিক্রিয়া জানাবে এবং প্রয়োজনীয় সব সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow