স্কুল থেকে আর ফেরা হলো না রিমির

বগুড়া সদরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রিমি খাতুন (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।  বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদমুহা বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিমি খাতুন উপজেলার সরলপুর পাইকড়তলা এলাকার রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রিমি। পথে চাঁদমুহা স্লুইসগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইজিবাইকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, ইজিবাইকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

স্কুল থেকে আর ফেরা হলো না রিমির

বগুড়া সদরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় রিমি খাতুন (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদমুহা বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রিমি খাতুন উপজেলার সরলপুর পাইকড়তলা এলাকার রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, বুধবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল রিমি। পথে চাঁদমুহা স্লুইসগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইজিবাইকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, ইজিবাইকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow