স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় পলাতক একমাত্র আসামি মো. ইউসুফকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইউসুফ বন্দর থানার দেউলি চৌরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে ওই ছাত্রী তার বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণনাশের ভয় দেখিয়ে সে পালিয়ে যান। ভুক্তভোগী শিশুটির নানি বাড়িতে ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিস্তারিত জানতে পারেন। পরে তিনি বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি ইউসুফ পলাতক ছিলেন। র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, একটি শিশুর ওপর এমন পাশবিক অপ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় পলাতক একমাত্র আসামি মো. ইউসুফকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইউসুফ বন্দর থানার দেউলি চৌরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেলে ওই ছাত্রী তার বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী ইউসুফ মেয়েটির মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণনাশের ভয় দেখিয়ে সে পালিয়ে যান। ভুক্তভোগী শিশুটির নানি বাড়িতে ফিরে নাতনিকে কান্নাকাটি করতে দেখে বিস্তারিত জানতে পারেন। পরে তিনি বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামি ইউসুফ পলাতক ছিলেন। র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, একটি শিশুর ওপর এমন পাশবিক অপরাধ অত্যন্ত মর্মান্তিক। মামলা রুজুর পর থেকেই র‍্যাব আসামিকে আইনের আওতায় আনতে তৎপর ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow