স্ত্রীকে ফিরে পেতে শিশু অপহরণ

সিরাজগঞ্জের কাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে শিপন মিয়া (১০) নামে এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ২৪ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী আব্দুল মোতালেব প্রামাণিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপহরণকারী মোতালেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, অপহরণকারী আব্দুল মোতালেব ওই শিশুর সম্পর্কে ফুপা হয়। সম্প্রতি মোতালেবের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু মোতালেব ওই স্ত্রীকে আবারো ফিরে পেতে শিশু শিপনকে অপহরণের পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শিপনকে তিনি অপহরণ করেন। পরে এ ঘটনায় শিশুর মা বিউটি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সোমবার রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এম এ ম

স্ত্রীকে ফিরে পেতে শিশু অপহরণ

সিরাজগঞ্জের কাজীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে পেতে শিপন মিয়া (১০) নামে এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ২৪ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী আব্দুল মোতালেব প্রামাণিককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অপহরণকারী মোতালেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অপহরণকারী আব্দুল মোতালেব ওই শিশুর সম্পর্কে ফুপা হয়। সম্প্রতি মোতালেবের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু মোতালেব ওই স্ত্রীকে আবারো ফিরে পেতে শিশু শিপনকে অপহরণের পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শিপনকে তিনি অপহরণ করেন। পরে এ ঘটনায় শিশুর মা বিউটি খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে সোমবার রাতে বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিপনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এম এ মালেক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow