স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) রাত ১১টার দিকে মো. মনির হোসেনের স্ত্রী মারা গেলে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মনির হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ির বাসিন্দা শাহাজালাল মিস্ত্রির ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে পারিবারিকভাবে আরজিনা খাতুনের সঙ্গে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে কলহ লেগে থাকত। রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির আঙিনায় স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে মনির হোসেন। এতে গুরুতর আহত হন আরজিনা খাতুন।
পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডাকা হলে তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় অবস্থার অবনতি হলে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে আরজিনাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনরা বিষয়টি নিশ্চিত হয়ে অভিযোগ দায়ের করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।